
মোঃআবদুল মুনাফ পিন্টুঃ ৫ অক্টোবর সকালে দাগনভূঞায় এক কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা পৌরসভার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নলডগী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। অপর মাদক ব্যবসায়ী মোঃ সুজন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কাশিপুর গ্রামের কবির আহম্মেদের ছেলে। দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু