
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে স্থাণীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ীতে আগুন দেওয়ার নির্দেশসহ দলীয় শৃ্ধংসঢ়;খলা ভঙ্গের অভিয়োগে উপজেলা চেয়ারম্যানকে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে শোকজ করেছেন উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান স্বাক্ষরিত শোকজ নোটিশ পাঠিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার চাঁন্দাই ইউনিয়নের দিয়ারগাড়ফা এলাকায় এক সভায় ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ী দেখা মাত্র পুড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি ও উদ্ধত্বপূর্ণ বলে বিবেচিত। তাই তাকে এহেন কর্মকান্ডের জন্য কেন উপজেলা আওয়ামীলীগের সদস্য পদ থেকে অব্যাহতি ও দলের সকল স্তর থেকে স্থায়ী ভাবে বহিস্কারের সুপারিশ করা হবে না তা সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, আমি শোকজ নোটিশ পাই নাই। আমি জেলা কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে থাকায় উপজেলা আওয়ামীলীগ আমাকে শোকজ করতে পারে না। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, তিনি (ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী) দলীয় শৃঙখলা ভঙ্গ করেছেন। বিষয়টি লিখিত ভাবে আমরা কেন্দ্র, জেলা ও স্থাণীয় ভাবে জানিয়েছি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান