
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ, বজ্রপাতের হাত থেকে রক্ষা ও নির্মল বাতাসের মাধ্যমে অক্সিজেন গ্রহনের জন্য বগুড়া শেরপুরের গুয়াগাছী গ্রামের একদল সচেতন নাগরিক গত ১৫দিন ধরে গ্রামের দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও দুটি মসজিদ প্রাঙ্গনসহ গ্রামের ভিতরের প্রায় ৭ কিলোমিটার রাস্তার দুধারে তিন হাজারের অধিক তালগাছের বীজ রোপন করেছে।
এলাকাবাসী সূত্রে যায়, উপজেলার গুয়াগাছী গ্রামের ইমরুল হাসান কাজল নিজ গ্রামের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রদের সাথে নিয়ে গ্রামের ভিতরের প্রায় সাত কিলোমিটার রাস্তা, দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও দুটি মসজিদ প্রাঙ্গনে তিন হাজারের অধিক তালগাছের বীজ রোপন করেছেন। তার সাথে কথা বললে তিনি জানান, এই বীজ রোপনের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ, বজ্রপাতের হাত থেকে রক্ষা ও নির্মল বাতাসের মাধ্যমে এলাকাবাসীর অক্সিজেন গ্রহণের কথা চিন্তা করে এই বীজ রোপন করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রামের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া ৩০জনের একটি স্বেচ্ছাসেবী দল নিয়ে প্রায় পনের দিন যাবৎ বিভিন্ন গ্রাম থেকে তালের বীজ সংগ্রহ করে সেগুলো রোপন করা হয়েছে। স্বেচ্ছাসেবীদের মধ্যে রয়েছে, কেএম রবিউল ইসলাম, মেহেদি মিনহাজ, মোহাব্বত আলী খান, সোহাগ বাবু, সিহাব হোসেন, পাভেল শেখ, রিফাত খান, সোহাগ আহম্মেদ রতন, শাহ আলম সিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল