
ঝালকাঠি প্রতিনিধিঃ আগামী সোমবার (১১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহামারী করোনার কারণে গতবছরের মতো এ বছরেও দুর্গাপূজার আনন্দ অনেকটা ম্লান না হলেও, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের হল রুমে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছ। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। সভায় বক্তব্য রাখেন জেলা পুজা উদযপন পরিষদের সভাপতি ডাঃ অসিম কুমার সাহা, প্রবীন সাংবাদিক চিত্ত রঞ্জন, চার উপজেলার পুজা উদযাপন পরিষদের সভাপতিগন। বক্তারা ঝালকাঠি জেলায় দর্শনার্থীদের আসা যাওয়া সহ মোট ১৬৯ খানা পুজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, এবার শারদীয় দূর্গা পুজায় স্বাস্থবিধি মেনে শতভাগ মাক্স পরিধান করতে হবে এবং সকল পুজা মন্ডপ পরিচালনা পর্ষদকে তাদের ভিতর বিভাজন পরিহার করে ঐক্যবদ্ব হয়ে প্রশাসনের সাথে সাথে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী দ্বারা সহযোগিতা করা ও মন্ডপ এলাকায় সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দেন। সভায় জানানো হয়, জেলায় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তায় আইনশৃংখলাবাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে পুলিশ ও র্যাব বিশেষ টহলে থাকবে। সভায় বক্তারা বলেন আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে সকলের ধর্ম- জাতি ভুলে ও রাজনৈতিক মত বিরোধ ভুলে নিজেদের মধ্যে ঐক্য রেখে উৎসব পালন করার আহবান জানায়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু