
রবিউল হাসান লায়ন: জামালপুরে দেশীয় মদ তৈরীর উপকরণ হিসেবে ৯০% এ্যালকোহল যুক্ত ১৩২ বোতল হোমিও মেডিসিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো সরিষাবাড়ির বাউশি দক্ষিণপাড়া গ্রামের মৃত আঃ গনির ছেলে সহিদুর রহমান ৪৭ ও শিমলা বাজার এলাকার মৃত সুনীল চন্দ্র ঘোষের ছেলে শ্রী আশুতোষ ঘোষ টোকন ৫০।
রবিবার বিকেলে জামালপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন বলেন, আটককৃতরা হোমিওপ্যাথিক ঔষধের ব্যবসার আড়ালে দেশীয় মদ তৈরীর উপকরণ হিসেবে homoeopathic potency medicine, china off icinalis-30 এ্যালকোহল বিক্রি করতো। পরে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ির বাউশি বাজারের সাহিত্য হোমিও হল এবং শিমলা বাজারের শিমলা হোমিও হলে অভিযান চালিয়ে ১৩২ বোতল এ্যালকোহলযুক্ত দেশীয় মদ তৈরীর উপকরন জব্দ করা হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি