
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়ীয়া এলাকা থেকে ৪ হাজার ২শ লিটার চোলাই মদ সহ বিজয় পাহান (২৫), এবং ভরত পাহান (৫৫), অনীল পাহান (৩০) কে আটক করা হয়। র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে বৃহস্পতিবার সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া (কালিতলা ঔষধীগ্রাম) এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।এসময় চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে চার হাজার দুইশত লিটার চোলাই মদ সহ বিজয় পাহান (২৫), এবং ভরত পাহান (৫৫), অনীল পাহান (৩০)কে আটক করা হয়। চোলাইমদ পঁচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২৯(৩) ধারা অনুযায়ী ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ