
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌরসভার কর্মচারী সংসদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১/২০২৩ সম্পন্ন হয়। বৃহস্পতিবার পৌরসভার কনফারেন্স রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে জি.এম জাকির হোসেন (সাইকেল) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন হামিদুর রহমান (মটর) পেয়েছেন ২২ ভোট।
সাধারণ সম্পাদক পদে শাহজাহান আলী মিস্টার (আনারস) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি মনসুর আলী (আম) পেয়েছেন ২ ভোট, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (মাছ) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন মামুন অর রশিদ (ঘোড়া) পেয়েছেন ২৫ ভোট। নির্বাচনে মোট ৫৯ জনের মধ্যে ৫৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক