
রংপুর: রংপুর নগরীতে নৈশকোচের ধাক্কায় একাব্বর আলী (৪৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ওই ব্যক্তি বাইসাইকেল চালিয়ে তার কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত ব্যক্তি পীরগাছা উপজেলার প্রতাব জয়সেন গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। বুধবার সকালে নগরীর তাজহাট গলাকাটা মোড়ে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার ওসি (তদন্ত) শাহ আলম।
তিনি জানান, নিহত একাব্বর আলী বুধবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থল ক্লিনিকে যাচ্ছিলেন। সেখানে তিনি নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। শাহ আলী নামের একটি নৈশকোচ ওই বাইসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নৈশকোচটি ঘটনার পর দ্রুত সটকে পড়েন। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। দুর্ঘটনায় সাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।#

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান