
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : হত্যা মামলায় সিরাজগঞ্জের পৌর কাউন্সিলর হাসানুল হক ফাহিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত হাসানুল হক ফাহিম মোল্লা সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও দিয়ার ধানগড়া মহল্লার বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে শহরের দিয়ারধানগড়া মহল্লার নিজ বাড়ির সামনে থেকে ফাহিম মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দুটি হত্যাসহ পুলিশের কাজে বাধা প্রদান ও বিস্ফোরক আইনে ছয়টি মামলা রয়েছে। পরে রাত সাড়ে আটটার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ