
এম হিরন প্রধান : আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মহাখালী মডেল হাই স্কুলে বঙ্গবন্ধ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মহাখালী মডেল হাই স্কুলে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনাসহ বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
স্কুলের প্রদান শিক্ষক মো. ফিরুজ্জামেনর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আবুল মোতালিব মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক আঞ্জুমানারা বেগম, সিনিয়র শিক্ষক জিয়াউল হক, দেলোয়ার হোসেন, অমল দত্ত, মামুনল হক, হাজী হুমায়ুন কবির চৌধুরী, আনিছুর রহমান, নাজমুল হোসেন,জাবেদ আল মুয়াজ, ইসাহাক আলী, নাহীদা আক্তার, শামীমা আফরুজা, শাহীদা আক্তার প্রমূখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ড. মাওলানা মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র শিক্ষিক মো. সাইফুল ইসলাম।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি