
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে গরীব ও দুস্থদের জন্য সরকারী বরাদ্দের ১২০ বস্তা ভিজিডি চাল সহ দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। ধুনট থানার এসআই আসাদুজ্জান জানান, চৌকিবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আরিফ হোসেন, একই গ্রামের কামাল মন্ডলের ছেলে মন্জু মন্ডল দুস্থ মহিলাদের নামে সরকারী বরাদ্দের ৩০ কেজি ওজনের ১২০ বস্তা ভিজিডি কার্ডের চাল শ্যালো মেশিন চালিত ভটভটিতে বোঝাই দিয়ে পাশ^বর্তী কাজিপুর উপজেলার দিকে নিয়ে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে ধুনট সদর ইউনিয়নের হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চালসহ তাদের আটক করা হয়। এ ব্যপারে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২