হোম » সারাদেশ » রাজাপুরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন জমির দখল পেতে জজ আদালতে মামলা চলমান

রাজাপুরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন জমির দখল পেতে জজ আদালতে মামলা চলমান

হাফিজা ইসলাম পিংকি, জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ায় শেরে বাংলা একে ফজলুল হক প্রতিষ্ঠিত সাতুরিয়াএমএম উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষা ও নানা আর্থিক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মস‚চি পালন করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সামনের বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মস‚চির আয়োজন করে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্যপরিষদ ও অভিভাবকরা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, স্থানীয় আ’লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খান, প্রাক্তন ছাত্র নুরুল আলম বাবুল ও রাসেল খানসহ অনেকে। বক্তারা বলেন, স্কুলের ৪ একরের অধিক জমির মধ্যে স্কুলের নামে ৩ একর জমি রেকর্ড রয়েছে। বর্তমানে ১ একর ২৮ শতাংশ জমি বেদখল রয়েছে।

স্কুলের এসব জমি, দিঘি ও মাঠ উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর ও স্কুলের নানা অনিয়ম তদন্তপ‚র্বক ব্যবস্থা নেয়া এবং প‚র্ণাঙ্গ কমিটি গঠনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। মানববন্ধনেবিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের একাংশ সহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক ফজলুল হক আকন বলেন, বেদখলীয় জমি উদ্ধারের জন্য পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক আমি (প্রধান শিক্ষক) বাদী হয়ে গত ২০২০ সালে সহকারী জজ আদালতে  মামলা দায়ের করি যাহা বিচারাধীন রয়েছে।

 

এছাড়াও গত দশ বছরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কারও কাছ থেকে বেতন আদায় করা হয় না বা বিদ্যালয়ের অন্য কোন খাতে অর্থ আয় হয় না, সেখানে আর্থিক অনিয়মের সুযোগ নেই। এ সংক্রান্ত অভিযোগের বিভাগীয় তদন্ত শেষে আর্থিক অনিয়মের কোনো প্রমাণ মেলেনি। তিনি আরও বলেন ইতিমধ্যে দিঘির লিজ বাতিল, প‚র্ণাঙ্গ কমিটি গঠনের জন্য খসরা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!