
টঙ্গী,ঢাকা: বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ বি চৌধুরীর শ্যালক অধ্যাপক ড. ওসমান হায়দার চৌধুরীর কুলখানি,দু’আ ও স্মৃতিচারণ সভা আজ রবিবার বা’দ যোহর টঙ্গীর এরশাদনগরে অনুষ্ঠিত হয়।মরহুমের পরিবারবর্গের উদ্যোগে এবং আঞ্জুমানে হেদায়েতুল উম্মত,বাংলাদেশ এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত কুলখানি,দু’আ ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব এম এ সাত্তার মন্ডল।
পরিবারের পক্ষ থেকে মরহুম অধ্যাপক ড. ওসমান হায়দার চৌধুরীর কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন তার ভাই জনাব মোঃ শাহীন,বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও আঞ্জুমানে হেদায়েতুল উম্মতের আজীবন সদস্য উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু, মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি বোরহানউদ্দিন প্রমূখ।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমানের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মীর মাসুদুর রহমান কাসেমী।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা