
মিজানুর রহমানঃ নদী বাঁচাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা, সানিয়াজান, সিংগীমারীসহ দেশের সকল নদী দখল-দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। এ সময় সংগঠনের সদস্য সহ প্রায় অর্থ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মেডিকেল মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার সমন্বয়ক মাজহারুল রিফাত, উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রায়, গ্রীন ভয়েস’র সদস্য রিফান খান, রবিউল ইসলাম জীবন, মিনহাজ হাসান মিনয়, সোহাগ চন্দ্র, আরিফুল ইসলাম রোকন, আনারুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তিস্তা সহ সারা দেশের নদী দূষণ মুক্ত নদীর সঠিক গতি প্রবাহ নিশ্চিতের দাবীতে গ্রীন ভয়েস হাতিবান্ধা উপজেলা শাখার পক্ষ থেকে আজকে আমাদের এই মানববন্ধন। আমাদের দাবি নদী গুলো আগের স্বাভাবিক রূপ ধারণ করুক।

আরও পড়ুন
ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া
সান্তাহার পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন