
নাটোর প্রতিনিধিঃ নাটোর শহরের বলারীপাড়া এলাকা থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গত শুক্রবার সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নাটোর শহরের বলারীপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ৯০ বোতল ফেন্সিডিলসহ নাটোর সদর উপজেলার বাবুর পুকুরপার এলকার আনোয়ার হোসেনের ছেলে আলী আজগর ভুলুকে আটক করে। এ ঘটনায় ঘটনায় নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে ‘এসএসসি ১৪’ ব্যাচের বন্ধুদের জমকালো বাইক ট্যুর সম্পন্ন
নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
বগুড়ায় গৃহবধূ সোহাগীর রহস্যজনক মৃত্যু: দুই কন্যা সন্তান নিখোঁজ