
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় মহসিন আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মহসিন আলী উপজেলার ইলাম গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পার্শ্ববর্তি মর্শিদপুর হাট থেকে পরিবারের জন্য বাজার করে পাঁয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মহসিন আলী। তিনি ইলাম রাস্তায় পৌঁছিলে পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে ভর্তি করা কর। চিকিৎসারত অবস্থায় সন্ধায় চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন বলে জানা যায়। পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা