
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে সাপের কামড়ে নাজনীন আক্তার (৪) নামের এক কন্যা শিশুর মত্যু হয়ছ। শনিবার(২৫ সেপ্টেম্বর) ভোরে রাতে শৈলকুপা উপজলা স্বাস্থ কমপ্লক্সে তার মৃত্যু হয়। নাজনীন আক্তার মাধবপুর গ্রামের নিজাম উদ্দীনের মেয়ে। শিশুটির দাদা মালেক শেখ জানান, রাতে ঘরে মা বাবার সাথে ঘুমিয়ে ছিল নাজনীন। রাত ১টার দিকে সাপ তার আঙ্গুলে কামড়ে দেয়। তখন তার চিৎকার শুনে স্বজন প্রতিবেশিরা এগিয় আসে। স্বজন ও প্রতিবেশিরা প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যায়। সাপড় কামড় বুঝতে পেরে ওঝা তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে সেখান থেকে তাকে শৈলকুপা উপজলা স্বাস্থ কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ