
রাউজ আলী: পাবনা থেকে দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ৯৫তম জন্মদিন উপলক্ষে তাঁর নামে পাবনার সুজানগর উপজেলা মোড় থেকে আতাইকুলা পর্যন্ত তিন কিলোমিটার সড়কের নামকরণের উদ্বোধন করেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো সভাপতি, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এ সময় উপজেলা সদর পর্যন্ত সড়ক ‘শহীদ মোস্তফা কামাল দুলাল এর নামে আরেকটি সড়কের নামকরণেরও উদ্বোধন করেন তিনি। গতকাল শনিবার বেলা ১১ টায় সুজানগর পৌর এলাকার এই প্রধান দু‘টি সড়কের নামকরণের উদ্বোধন করা হয়।
এরপর স্যামসন এইচ চৌধুরীর ৯৫তম জন্মদিন উপলক্ষে তিনি উপজেলা পরিষদ চত্বরে ৫শতাধিক দু:স্থ ও গরীবৈর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রæপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী মুক্তিযোদ্ধাদের গোপনে সহায়তা করেছেন। সকল প্রকার ঔষধপত্র এবং অর্থনেতিক সহযোগিতা করে মুক্তিযোদ্ধাদের মনবল টিকিয়ে রাখেন। তাই পরবর্তিতে ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর সুজানগরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করানো হয় স্যামসন এইচ চৌধুরীকে দিয়ে।
১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর বৃহত্তর ফরিদপুর জেলার কাশীয়ানী থানার আড়–য়াকান্দি গ্রামে জন্মগ্রহন করেন স্যামসন এইচ চৌধুরী। তারা বাবা ছিলেন ইয়াকুব হোসেন চৌধুরী। স্যামসন চৌধুরী ভারতে পড়াশুনা শেষ করে ১৯৫২ সালে পাবনা জেলার আতাইকুলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার পিতা ছিলেন একটি ফার্মেসীর মেডিকেল অফিসার। ১৯৫৮ সালে চার বন্ধু মিলে পাবনায় গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিটিউক্যালস। বর্তমানে স্কয়ার ফার্মায় ৩০ হাজারসহ স্কয়ার গ্রুপে ৫০ হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে।
২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে তিনি পরলোকগমন করেন। তাকে শহরের কাশীপুরের বাসভবন এস্ট্রাসে সমাহিত করা হয়। এর আগে দেশ বরেণ্য এই শিল্পপতির ৯৫তম জন্মদিনে তার পরিবারের পক্ষ থেকে পাবনার এষ্ট্রাস খামার বাড়ীতে প্রার্থণা সভা ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, আওয়ামীলীগ কেন্দ্রিয় নেতা খ ম কামরুজ্জামান উজ্জ্বল,
সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, সুজানগর পৌর মেয়র রেজাউল হক রেজা, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বিশ্বাস, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধালণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন, বীরমুক্তিযোদ্ধা এসএম শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল