
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে দেড় কেজি গাঁজা ও ৭৩ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ৷ শুক্রবার দিবাগত রাত ১টার পর গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার সহ চরগাজীপুর ১নং ওয়ার্ডস্থ মোস্তফা মাঝির বসত ঘরে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করা হয় ৷
আটককৃতরা হলেন, মোঃ মোস্তফা মাঝি (৫৩), পিতা-মৃত নজির আহম্মদ মাঝি, সাং-চরগাজীপুর ০১নং ওয়ার্ড, এবং তার সহযোগী মোঃ সোহাগ সওদাগর (৩৫),পিতা-শাহজাহান সওদাগর সাং-দক্ষিন কুতুবা ০৮নং ওয়ার্ড ৷ বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারানির ১০(ক)/১৯(ক)/৪১ এ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার