
মো. মমিন হোসেন, কালিহাতী প্রতিনিধি : “গাছ লাগান পরিবেশ বাঁচান” “নিজে বাঁচুন বিশ্বকে বাঁচান” স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে পরিবেশ উন্নয়ন পরিষদ টাঙ্গাইল (পউপট) এর উদ্যোগে বিনা মূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এলেঙ্গা প্রেসক্লাবের আয়োজনে আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এ বিভিন্ন ধরনের বৃক্ষ বিতরণ করা হয়।
এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, প্রধান আলোচক হিসেবে ছিলেন টাঙ্গাইল পরিবেশ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল করিম, টাঙ্গাইল সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. আতোয়ার রহমান, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সাংবাদিক মো. মমিন হোসেন সহ উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক