
নাটোরে স্বামী -স্ত্রীর কলহের সময় ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে আহত করার পরে স্বামী বিষ পানে আত্ম হত্যা করেছেন। আজ সকাল সাড়ে দশটার দিকে নাটোর সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
গ্রামবাসী ও পারিবারিক সুত্রে জানা যায় , আজ সকাল সাড়ে দশটার সময় ঋষি নওগাঁ গ্রামে স্বামী হাসান আলীর সাথে স্ত্রী রাসু বেগমের পারিবারিক বিষয়ে কলহ শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হাসান আলী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী রাসু বেগমকে গুরুতর জখম করে। পরবর্তীতে প্রতিবেশীরা নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা গুরুতর হওয়ায় রাসু বেগমেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অপরদিকে মনের দুঃখে সবার অজান্তে হাসান আলী বিষ পান করে। গুরুতর অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল