হোম » সারাদেশ » যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হিমু

যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হিমু

আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ দুপুরের তপ্ত কাঠ ফাটা রোদে মানুষগুলোর যখন ঘন্টার পর ঘন্টা জ্যামে দাড়িয়ে তাদের মূল্যবান সময় নষ্ট  হচ্ছে। এদিকে কোন ট্রাফিক পুলিশ না থাকায় দূর্ভোগ যখন চরম আকার ধারণ করেছে। ঠিক সে সময় সেখানে  ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু। প্রখর রোদকে অপেক্ষা করে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হলেন এই আওয়ামীলীগ নেতা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে শ্রীপুর চৌরাস্তায় ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা গেছে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমুকে। সারা শরীর ঘেমে একাকার তারপরও বিরামহীন ভাবে যানজট নিরসনে কাজ করেছেন এই আওয়ামীলীগ নেতা। তার এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে উপস্থিত জনতা।
আব্দুল মিয়া নামের একজন পথচারী জানান, প্রায় আধা ঘণ্টা যাবত জ্যামে আটকা পড়ে আছি, কিছুক্ষণ আগে হিমু ভাই এসে যেভাবে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালন করলেন বাংলাদেশের অন্যান্য নেতাদের জন্য তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এ কাজ একজন প্রকৃত নেতার পরিচয় বহন করে।
আরো কয়েকজন যাত্রীদের সাথে কথা বলে  জানা যায় , রোদের মধ্যে অনেকক্ষণ যাবত এখানে আটকে আছি, বলতে গেলে ২০ মিনিট যাবত এক জায়গায় বসে রয়েছি। কিন্তু হিমু ভাই রোদের মধ্যে এসে যেভাবে যানজট নিরসনে কাজ করলেন তা নজিরবিহীন। বাংলাদেশের নেতাদের কাছ থেকে এমনটা সহজে পাওয়া যায় না। তার এই কাজকে আমরা সাধুবাদ জানাই।
শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু জানান, বাড়ি থেকে বের হয়ে রাস্তায় জ্যাম দেখতে পেয়ে এগিয়ে গিয়ে দেখি বিশাল জ্যাম। গাড়ি গুলো উল্টাপাল্টা লেন ব্যবহার করায় যাত্রীদের দুর্ভোগ ছিলো চরমে। এদিকে হাসপাতাল পর্যন্ত জ্যাম থাকায় রাস্তায় রোগীদের কষ্ট হচ্ছিলো। স্কুল কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের সময় নষ্ট হচ্ছে দেখে নিজেই চেষ্টা করেছি যাত্রীদের দুর্ভোগ লাগবের জন্য। তাছাড়া এখানে কোন ট্রাফিক পুলিশ না থাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছি যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে।
তিনি আরও জানান, গাজীপুর-৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ বলেছেন, যেখানে জনগণের ভোগান্তি দেখবে সেখানে ভোগান্তি লাঘবের জন্য আওয়ামীলীগের নেতা কর্মীরা জনগণের পাশে দাঁড়িয়ে জনভোগান্তি দূর করার চেষ্টা করতে হবে এবং একটি মানবিক উপশহর গড়ে তুলতে হবে ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!