হোম » সারাদেশ » দূর্বৃত্তদের বিষাক্ত কীটনাশকে পুড়ল  ৭ বিঘা ধানক্ষেত

দূর্বৃত্তদের বিষাক্ত কীটনাশকে পুড়ল  ৭ বিঘা ধানক্ষেত

মো: সবুজ ইসলাম,রাণীশংকৈলঃ এক কৃষকের ৭ বিঘা জমির ধানক্ষেতে বিষাক্ত কিটনাশক প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা।এতে নির্বাক হয়ে গেছেন ওই কৃষক। জেলার রাণীশংকৈল উপজেলার ভরনিয়া মশালডাঙ্গী বিলে শুক্রবার (১৭সেপ্টম্বর) এ ঘটনাটি ঘটেছে । ক্ষতিগ্রস্থ ওই ধানচাষী হরিপুর উপজেলার উত্তর সোনামতি গ্রামের  মতিউর রহমান বলেন, পূর্বের জের ধরে পরিকল্পিত ভাবে  ৭ বিঘা আমন ধানক্ষেতে জংগলমারা কিটনাশক প্রয়োগ করে ধ্বংস করেছে প্রতিপক্ষরা । এনিয়ে কয়েক জনের নাম উল্লেখ করে ১৫ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এছাড়াও কৃষি অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দুষ্কতিকারীদের শাস্তির দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ ওই কৃষক।

সরেজমিনে গেলে স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, গ্যামোক্সিন নামের কীটনাশক আগাছানাশক বিষ হিসেবে ব্যবহার করা হয়। দুর্বৃত্তরা সেটার অপব্যবহার করছে। তিনি সুনির্দিষ্ট ব্যবস্থাপনায় এ কীটনাশক বিক্রির দাবি জানান।
এপ্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে তিনি অভিযোগ পেয়ে কৃষি অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেছি। তাতে আমার মনে হলো এটা কোন রোগ কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষেত্রের ফসল নষ্ট হয়নি। অতিরিক্ত বিষাক্ত বিষ প্রয়োগ করার কারণে ক্ষেতের ধান গাছ পুড়ে গেছে। থানা পরিদর্শক (ওসি) এস.এম জাহিদ ইকবাল বলেন, ধানক্ষেত বিষাক্ত বিষ দিয়ে ফসল নষ্ট করার একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!