হোম » সারাদেশ » উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন এমপি তানভীর ইমাম

উল্লাপাড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন এমপি তানভীর ইমাম

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়া ৩০ জন কৃষকের মাঝে নাবী পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে ইউএনও দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

প্রতিজন কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ ও ডিএপি, এমওপি মিলে ১৫ কেজি রাসায়নিক সার এবং আধা কেজি করে নাবী পাট বীজ ও ইউরিয়া, ডিএপি , এমওপি মিলে ৩০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা , উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন রাহাত খলিল প্রমুখ ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!