
মো. মমিন হোসেন : টাঙ্গাইলের কালিহাতীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ বিট-পুলিশ কার্যালয়ে কিশোর গ্যাং, মাদক বিক্রেতা ও মাদকদ্রব্য সেবনকারী, ছিনতাই, বাল্যবিয়ে, ইভটিজিং, অপরাধ বিষয়ে আলোচনা সহ শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু সুন্দর ভাবে নিয়মশৃঙ্খলার মধ্যদিয়ে উদযাপনের লক্ষ্যে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় কালিহাতী থানার পুলিশ উপ-পরিদর্শক ও বাংড়া বিট-পুলিশ অফিসার মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসমত আলী নেতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আঃ লতিফ, ইউপি সচিব মোঃ হযরত আলী সহ উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম শফি, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসেনের মহিলা সদস্য শাহিনা আক্তার, ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ বেল্লাল হোসেন, ৯নং ওয়ার্ডের সদস্য ময়ছের আলী এবং যুবকগণ সহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ। পরিশেষে সভায় পুলিশ প্রশাসনের সেবা বিষয়ক আলোচনার মধ্যদিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল