
মোঃ মাসুদ রানা রাশেদ: সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পিটিআই প্রাঙ্গণে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও লালমনিরহাট পিটিআই এর আয়োজনে লালমনিরহাট জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মুজাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবীসহ লালমনিরহাট জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত