হোম » সারাদেশ » সোনারগাঁয়ে অসহায়দের মাঝে সোনালী ব্যাংকের নগদ অর্থ সহায়তা প্রদান

সোনারগাঁয়ে অসহায়দের মাঝে সোনালী ব্যাংকের নগদ অর্থ সহায়তা প্রদান

মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ: চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সোনালী ব্যাংক। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় দেশব্যাপী সোনালী ব্যাংক লিমিটেড এর বিশেষ সি এস আর কার্যক্রম পরিচালনার প্রেক্ষিতে সোনালী ব্যাংক লিমিটেড সোনারগাঁ উপজেলা শাখা কর্তৃক অসহায়দের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে সোনারগাঁ উপজেলা ইউএনও কার্যালয়ে ২৫ টি অসহায় পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা করে প্রদান করা হয়।
সোনালী ব্যাংক সোনারগাঁ শাখার ম্যানেজার মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নারায়ণগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা। এসময় সোনালী ব্যাংক সোনারগাঁ শাখার সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!