
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: বালিয়াডাঙ্গী থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা আসামী ধরতে গিয়ে ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আফাজ উদ্দীন (৪০) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
থানা সূত্র জানা গেছে, বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে আজ শনিবার ভোর সাড়ে ৪টায় বালিয়াডাঙ্গী উপজলার সনগাঁও গ্রামের আমজাদ হোসেন চৌধুরীর ছেলে গ্রেপ্তারী পরোয়ানা আসামী আফাজ উদ্দীনকে ধরতে গিয়ে তার শাটের পকেট তল্লাসী করে ৪০ পিস ইয়াবা ও তার বিছানায় ব্যাগ রক্ষিত ৬শ’ ৭৮ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারর পর তাকে গ্রেফতার করে গতকাল ঠাকুরগাঁও আদালতের বিচারকের নিকট হাজির করে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুস সবুর জানান, গ্রেফতারী পরোয়ানা আসামী আফাজ উদ্দীনকে ধরতে গিয়ে ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ তাকে আটক করা হয়। ইতি পূর্ব তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান