
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর উপজেলায় ১৩ কেজি গাঁজাসহ মো. বাবলু খন্দকার (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বগুড়া র্যাব-১২ ক্যাম্প।
আটক বাবলু রংপুর জেলার কাউনিয়া উপজেলার নিজপাড়া এলাকার মৃত আফতাব খন্দকারের ছেলে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের টিএমএসএস সিএনজি রিকুয়েলিং অ্যান্ড গ্যাসোলিন স্টেশনের সামনে বগুড়া-রংপুর মহাসড়ক থেকে ১৩ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা বাবুলকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে মোবাইলফোন ও নগদ টাকাও জব্দ করা হয়। আটক ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা