
আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মাওনা হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের মাওনা এলাকায় নিষিদ্ধ যান আটকের বিশেষ অভিযান পরিচালনা করে।এই অভিযানে ৮ টি মামলা দেয়া হয়েছে এবং ১৫ টি নিষিদ্ধ যান আটক করা হয়েছে ।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মহাসড়কের যানজট নিরসনে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। আজও যানজট নিরসনে ১৫টি নিষিদ্ধ যান আটক করা হয়েছে এবং ৮টি মামলা দেওয়া হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান