
নাটোর প্রতিনিধিঃ নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজ মাঠের সামনের রাস্তা থেকে অজ্ঞাত (৫৫) এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।বৃহ¯পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে এক অটোচালক রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে দেখতে পেয়ে চিকিৎসার জন্য নাটোর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । নাটোর সদর থানা অফিসার ইনচার্জ মনসুর মোঃ মুনসুর রহমান রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, আজ রাত ১১ টায় কলেজ মাঠের সামনের রাস্তার পাশে অঞ্জাত এক নারীকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে শান্ত আলী নাম এক অটোচালক তাকে উদ্ধার করে । চিকিৎসকরার জন্য নাটোর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে । পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । ধারণা করা হচ্ছে, কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে গেছে । মাথায় আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন ।এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ