
এম, এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবিতে এক ৮ম শ্রেণির ছাত্রীর অনশন করার খবর পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার বিহার ইউনিয়নের নারায়ন শহর গ্রামের ৮ম শ্রেণীর ছাত্রী (১৩) এর সঙ্গে পার্শ্ববর্তী একই ইউনিয়নের তিয়াইল সিঙ্গেরপাড়া গ্রামের আজিজার রহমান এর কলেজ পড়ুয়া ছেলে জাকারিয়া (১৮) এর সঙ্গে উভয়ের মধ্যে প্রেমে সম্পর্ক গড়ে উঠে। জাকারিয়া মেয়েটিকে বিবাহ করার কথা বলে তার সঙ্গে প্রেম নিবেদন করে। মেয়েটি বিবাহর কথা বললে জাকারিয়া বিভিন্ন তালবাহানা শুরু করে।
হঠাৎ মেয়েটি বুধবার রাত ১১ টার দিকে জাকারিয়ার বাড়িতে বিয়ের দাবিতে যান এবং মেয়েটি বর্তমানে জাকারিয়ার বাড়িতে অনশনে রয়েছেন। মেয়েটি বলেন, আমার বাবা গরীব মানুষ তাই আমাকে বিয়ে করতে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। আমাকে বিবাহ না করা পর্যন্ত আমি এখান থেকে যাবো না। এব্যাপারে ওই ওয়ার্ডে ইউপি সদস্য সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি বিষয়টি জেনেছি। ছেলে ও মেয়ের উভয়ে সাবালক নয়। সেক্ষেত্রে বিবাহ দেওয়া যাচ্ছে না। তবে বিষয়টি প্রশাসনকে জানাবো।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত