
আজিজুর রহমান হাবিপ্রবি প্রতিনিধিঃ কোভিড-১৯ টিকা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য চেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের যথাযথ তথ্যপ্রদান করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী’র জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নেই, তাদেরকে জন্মনিবন্ধন সংক্রান্ত তথ্যাদি আগামী ১৮/০৯/২০২১ খ্রী: তারিখের মধ্যে নিচের প্রয়োজনীয় তথ্যসমূহ প্রদান করার জন্য বলা হলো। তথ্যসমূহ পূরণ করার সময় নিচের নির্দেশনা যথাযথভাবে পালন করার জন্য বলা হলো:
ক) জন্মনিবন্ধন নম্বরসহ সকল তথ্য অবশ্যই ইংরেজিতে হতে হবে, যেমন: 20025624603112948
খ) ‘dob’ কলাম ডাটা YYY-MM-DD ফরমেটে হতে হবে, যেমন: 2002-06-17
গ) ‘name’ এবং ‘gender’ কলাম অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে, যেমন: MD. HABIBUR RAHMAN
তথ্যসমূহ পূরণ করতে নিচে ক্লিক করুণ।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdZX1f6BbqUg66PbAvEWOt1N5c2Qfvd3Lp2hsTDFMfDMQrvjA/viewform

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান