
মো. মমিন হোসেন : টাঙ্গাইলের কালিহাতীতে সোশিও-ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ১নং ওয়ার্ড ইউপি সদস্য কালা চাঁন চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বাংড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাসমত আলী নেতা এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন উক্ত প্রকল্পের জেলা কো-অডিনেটর সমন্বয়কারী মোঃ শামসুজ্জামান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংড়া ইউপি সচিব মোঃ হযরত আলী। আরো উপস্থিত ছিলেন তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক এর বাংড়া ইউনিয়নের মাঠ সংগঠক মোঃ হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আঃ কদ্দুস, বাংড়া ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য মন্ডলী সহ গ্রামপুলিশ বৃন্দ ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান