
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে সাপ্তাহিক জনপদ সংবাদ এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ভৈরব প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। জনপদ সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আয়োজিত আলোচনা সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন জনপদ সংবাদ এর সম্পাদক ও প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি আসাদুজ্জামান ফারুক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময়ের দৃশপট পত্রিকার সম্পাদক জাকির হোসেন কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম বাকি বিল্লাহ, সহ- সাধারণ সম্পাদক বাবু সত্যজিৎ দাস ধ্রুব, ইত্তেফাকের ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা, খবরপত্রের ভৈরব প্রতিনিধি আবদুর রউফ, মানবকন্ঠের ভৈরব প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান, সমকালের ভৈরব প্রতিনিধি নজরুল ইসলাম রিপন, সাংবাদিক কাজী আবদুল্লাহ – আল মাছুম, রাজীবুল হাসান, মোঃ শাহনুর, মিলাদ হোসেন অপু, মোস্তাফিজুর রহমান ওয়াসিম, আল – আমিন নাজির প্রমূখ।
অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান ফারুক। তিনি তার পত্রিকা ১৪ বছর যাবত নানা জটিলতার মোকাবেলা করে কিভাবে পত্রিকাটি প্রকাশ করছেন তার সংক্ষিপ্ত বর্ণনা দেন। একটি পত্রিকা ১৪ বছর প্রকাশনা অব্যাহত রাখা অনেক কঠিন কাজ বলে জানান। জনপদ সংবাদ সময়ের সাহসী প্রকাশনা প্রত্যয়ে প্রকাশ করা হয়েছিল। একথা তিনি রক্ষা করেই পত্রিকাটি প্রকাশ করে যাচ্ছেন বলে জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জনপদ সংবাদসহ সম্পাদক আসাদুজ্জামান ফারুকের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। তারা বলেন জনপদ সংবাদ সময়ের সাহসী প্রকাশনায় কথা রেখেছে। অনুষ্ঠান করার জন্য তারা সম্পাদককে ধন্যবাদ জানান। সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু বলেন, সত্য বাস্তব নিউজ জনপদ সংবাদ ১৪ বছর ধরে প্রকাশ করে যাচ্ছে সম্পাদক ফারুক। পত্রিকাটি ১৪ প্রকাশনা অব্যাহত রাখার জন্য তিনি সম্পাদককে ধন্যবাদ জানান।সমাপনী বক্তব্যে আসাদুজ্জামান ফারুক অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ দেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান