
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। ১৫-ই সেপ্টেম্বর (বুধবার) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহার মৃত্যু হয়। বুধবার ভোরে পৌরশহরের হাজীপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, অজ্ঞাতপরিচয় ওই নারী (৩২) মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত ওই নারী সম্ভবত পাগল ছিলেন। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান