
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুরে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ড্রেজিংয়ে নাম করে মাত্রাতিরিক্ত বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। গত এক সপ্তাহ ধরে স্থানীয় নামধারী আওয়ামীলীগ নেতারা সেনাবাহিনীর নাম করে অবৈধভাবে বালু উত্তোলনের করায় ওই এলাকায় প্রায় অর্ধশতাধিক কৃষকের ফসলী জমি ভেঙ্গে নদে চলে যাচ্ছে। কেউ অবৈধ এ বালু কাটার প্রতিবাদ করলে তাদের মারধর ও হত্যার হুমকি দেয় বালু উত্তোলনকারীরা। এ বিষয়ে এলাকাবাসী জরুরী ভিত্তিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আর্কষন করছে, নতুবা এলাকাবাসী কঠোর আন্দোলনের ঘোষনা দেবেন বলে জানান।
জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের মুকিমপুর, ঝালুকান্দি ও গোবিন্দপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিংয়ে নামে মাত্রাতিরিক্ত বালু উত্তোলন করায় কৃষকের কৃষি জমি ভেঙ্গে নদে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ ধরে স্থানীয় আওয়ামীলীগের নামধারী নেতা মহজুমপুর কাজীপাড়া এলাকার তোফাজ্জলের ছেলে মো: মহসিন, বশিরগাঁও গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোমেন মিয়া ও ওই এলাকার শহিদুল্লাহ’র ছেলে মামুনের নেতৃত্বে ১৮ জনের একটি সিন্ডিকেট তৈরি করে দেদারছে এ বালু উত্তোলন করছে।
তারা জামপুর ও নোয়াগাঁও ইউনিয়নের মিরেরবাগ,বশিরগাঁও, ঝালুকান্দি, মুকিমপুর, গোবিন্দপুর, চরপাড়া, মহজমপুর,বুরুমদী গ্রামে ব্রহ্মপুত্র নদে কোল ঘেঁষে সেনাবাহিনীর নাম করে মাত্রাতিরিক্ত বালু উত্তোলনের করায় ওই এলাকায় প্রায় অর্ধশতাধিক কৃষকের ফসলী জমি ভেঙ্গে নদে চলে যাচ্ছে।কৃষকরা জানায়, গত কয়েকদিন ধরে রাতে দিনে ব্রহ্মপুত্র নদে সেনাবাহিনীর দেওয়া সীমানা অতিক্রম করে একই স্থানে থেকে বালু উত্তোলন করে আসছে মহসিন, মোমেন ও মামুনের নেতৃত্বে ১৮ জনের একটি সিন্ডিকেট।
এ সিন্ডিকেটের বালু উত্তোলনের ফলে ওই এলাকার ৩ একর ফসলী জমি নদে গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়াও ওই এলাকার হাজী আ: মজিদ ভূইঁয়া মাদ্রাসা, মিরেরবাগ ঈদগাহ, মুকিমপুর, মিরেরবাগ কবরস্থানের জায়গা ভেঙ্গে নদীতে চলে যাওয়া যাবে। এলাকাবাসীর অভিযোগ, এ সিন্ডিকেট সেনাবাহিনীর নাম করে বিভিন্ন কৃষককে মামলা ও হামলার হুমকি দিয়ে আসছে। ড্রেজার বসানোর সময় মহজমপুর কাজীপাড়া এলাকার জহিরুলের ছেলে স্কুল ছাত্র তাওসিদ ড্রেজারে উঠে কেন এলাকায় অবৈধ ড্রেজার বসানোর কথা বললে তাকে মহসিন ও তার লোকজনেরা মারধর করে। এতে করে ওই এলাকার সাধারণ কৃষক নিরাপত্তাহীনতায় রয়েছেন।
তাই কেউ মুখ খুলতে সাহস পায় না। তবে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করছে জরুরি। অভিযুক্ত মো: মহসিন জানান, বালু উত্তোলনের সঙ্গে আমি জড়িত না। তবে বুরুমদী এলাকার নীরব নামে এক ছেলে লোকজন নিয়ে সিন্ডিকেট করে এ কাজ করছে। অন্য এলাকা কে করছে আমি জানি না। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আতিকুল ইসলাম জানান, ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে কৃষকের ক্ষতি হবে এমন কাজ করতে দেওয়া যাবে না। এ বিষয়ে আগেও উপজেলা পরিষদের মিটিংয়ে কথা বলেছি। বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা