
মোঃ মাসুদ রানা রাশেদ: মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটিস্থ বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের আয়োজনে সোনালী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হারিছুজ্জামান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাডঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার ম্যানেজার আব্দুল লতিফ সরকার, বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল। এ সময় বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২