
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের কথিত সোর্স শিপন মিয়ার বিরুদ্ধে পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শিপন পৌর এলাকার চন্ডিবের গ্রামের দক্ষিণ পাড়ার মারফত আলীর পুত্র বলে জানা যায়। ঘটনা সূত্রে জানা যায় যে, গত ১০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় কালিপুরের ইকবাল মিয়া নামের এক লোককে মাদক দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ভয় -ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেয় পুলিশের কথিত সোর্স শিপন মিয়া।
উক্ত ঘটনায় ইকবাল মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমি আগে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলাম। তখন প্রায় সময় কালিপুর ও চন্ডিবেরের কতিপয় সোর্স পুলিশের কথা বলে আমার নিকট টাকা নিত। এখন আমি মাদক ব্যবসা ছেড়ে দিয়েছি। আমি শাররীক ভাবে মারাত্মকভাবে অসুস্থ। এমতাবস্থায় আমাকে শিপন বার বার পুলিশ ও জেলের ভয় দেখাত। শিপন কে টাকা দিতে আমি অস্বীকৃতি জানালে সে আমাকে নিজে মাদক দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে ভয়ে গত শুক্রবার তাকে ১০ হাজার টাকা দিই। কতিপয় সোর্সদের যন্ত্রনায় আমি অতিষ্ঠ। এবিষয়ে সোর্স শিপন কে মুঠোফোনে কল দিলে তার মোবাইল টি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোস্তাক আহমেদের সাথে মুঠো ফোনের জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি অবগত হয়েছি। আমি শিপন কে খুজে বেড়াচ্ছি। তাকে পাওয়া মাত্র বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল