
মোহাম্মদ পলাশ মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের নির্দেশনায়, সহকারি পুলিশ সুপার, কসবা সার্কেল, ব্রাহ্মণবাড়িয়া এবং অফিসার ইনচার্জ, কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়ার তত্তাবধানে আলোকে এসআই/মোঃ আনিসুজ্জামান, এএসআই/মোঃ মাসুদ পারভেজ জমাদার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১২/৯/২১ইং তারিখ সকাল ০৮.২০ঘটিকার সময় কসবা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ০৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ আসামী ১। মোঃ আলী হোসেন (৬০), পিতা-মৃত মজিবুর রহমান, সাং-নবীপুর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। বকুল মিয়া (২৮), পিতা-মোঃ ইলিয়াছ মিয়া, সাং-চরারচর, থানা-কাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, ৩। মোঃ আবুল কালাম (৪২), পিতা-মৃত মোসলেম চৌকিদার, সাং-চৌদ্দবুড়িয়া, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী গ্রেফতার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা