
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী ও আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়েছে। গত বুধবার ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের নওদাশালুয়া গ্রামের মোঃ আব্দুল করিম সেখের নিজ বসত বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লেগে প্রায় ২০ হাত তিনটি টিনের ঘর, ঘরে থাকা ৪ টি সেলিন ফ্যান, ২ ফ্রিজ, ২ টি খাট, চেয়ার, টেবিল, ধান-চাউল সহ একটি রান্না ঘর পুড়ে যায়।
এতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। ঘটনার খবর পেয়ে পার্শ্ববতী রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে আসন্ন ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম নান্নু তৎখনিক খতিগ্রস্হ্য পরিবারের বাড়িতে গিয়ে শান্তনা প্রদান করেন ও আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল