
মোঃ রায়হান আলী: বুধবার উল্লাপাড়ার সরস্বতী নদীতে সাঁতার শিখতে গিয়ে ডুবে মারা গেছে মোহাম্মাদ আলী (৭) নামের এক শিশু। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বাগদা গ্রামের পাশের সরস্বতী নদীতে। নিহত মোহাম্মাদ আলী হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, মোহাম্মাদ আলী কয়েকদিন আগে বাগদা গ্রামে তার নানা কাশেম ফকিরের বাড়িতে আসে। বুধবার ঘটনার সময় সে স্থানীয় দুই শিশুর সঙ্গে টিউব নিয়ে সরস্বতী নদীতে সাঁতার শেখার জন্য নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। অপর সাথীরা চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রæত নদীতে নেমে অনেক খোঁজা খুঁজির পর মোহাম্মাদ আলীর লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান