
শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড পূর্বজাহাঙ্গীরাবাদ আমতলি গ্রামের মৃত্যু মোবারক মন্ডলের তৃতীয় পুত্র মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও ওয়ার্ড আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক মুকুল মন্ডল আগামী ইউপি নির্বাচনে অত্র ওয়ার্ড এ ইউপি সদস্য পদে নির্বাচন করতে চায়। জানা গেছে, তিনি আমতলি বন্দর মুক্তি গ্যারেজ এর মালিক। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় জনগণের ভোটে ৮ নং ওয়ার্ডবাসীর সেবা করার প্রত্যয় ব্যাক্ত করেছেন। মুকুল গত নির্বাচনে অংশগ্রগণ করে ৯৪৯ ভোট পেয়ে অল্প ভোটে বিজয়ী প্রার্থীর নিকট হেরে যান।
তিনি বলেন, আশা করি এবার জনগণ আমাকে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত করবেন। কারণ আমি বিগত পাঁচ বছরে ভোটে হেরে গিয়েও জনগণের সাথে সুখে- দুখে পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজে অংশ নিয়েছি। এবং বিভিন্ন ভাবে তাদের সার্বিক সহযোগিতা করেছি। তাই আমি আগামী নির্বাচনে ৮ নং ওয়ার্ডবাসীর কছে দোয়া, সহযোগিতা ও আপনাদের পবিত্র আমানত মূল্যবান একটি করে ভোট কামনা করছি। আমি ইউপি সদস্য নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নায়নে নিজে নিয়োজিত রাখবো এবং বাঁকি জীবন আপনাদের সেবা করে যাবো।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার