
মোঃআবদুল মুনাফ পিন্টু: ফেনী-৩ আসনের সাংসদ লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি’র সাথে দাগনভূঞা উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। এরপর মৎস অবমুক্তকরণে অংশগ্রহন করেন তিনি।
৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা ছিদ্দিক, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহী, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাইফ উদ্দিন আহমেদ চৌধুরীসহ জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দাগনভূঞা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দদের সাথে খাবার খান তিনি। বিকেলে সিন্দুরপুর ইউনিয়ন রগুনাথপুর হাইস্কুল মাঠে সর্টপিচ ক্রিকেট টূর্ণামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করার কথা রয়েছ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান