
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের পূর্ব যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৫৫) মৃত তৈয়ব আলীর ছেলে। জানা যায়, নিহত নুরুল ইসলাম ও তার ছেলে জয়নুলের মধ্যে পারিবারিক কলহের জেরে এক পর্যায়ে ছেলে জয়নুল বাঁশের লাঠি দিয়ে পিতার মাথার পিছন দিকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন পরে রাতেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা কাউকে না জানিয়ে ভোর ভোরে তার দাফনের ব্যবস্থা করে। গোপন সংবাদ পেয়ে হরিপুর থানা পুলিশ বৃদ্ধ নুরুল ইসলামের লাশ উদ্ধার করে। ঘাতক জয়নুলকে গ্রেপ্তার করেছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব জানান, নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক ছেলে জয়নুল কে গ্রেফতার করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু