
মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): চাটখিলে প্রবাসীদের নিয়ে কাজ করা ব্র্যাকের মাইগ্রশান প্রোগ্রামের ফোরামের সভা রোববার সকালে স্থানীয় এরিয়া অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। ফোরাম সভাপতি কামরুল কাননের সভাপতিত্বে সাধারন সম্পাদক মনির হোসেন সোহেলের সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন কবির হোসেন, জহিরুল ইসলাম পলাশ, ফারজানা আক্তার, আবদুল ওয়াদুদ মেম্বার, বেলাল হোসেন নাইম, এম আর ফারুক, হাবিবা খাতুন বেলী , জাহাঙ্গীর আলম, সোহেল হোসেন, গোলাম মোস্তফা প্রমূখ।
সভায় বিদেশ ফেরত ও বিদেশগামীদের লোন দেয়া,করোনাকালীন সময়ে বিদেশ ফেরত হতদরিদ্র কর্মীদের আর্থিক সহযোগীতা প্রদান ও বিদেশ প্রত্যাগত কর্মীদের ডকুমেন্ট সহ ডাটাবেজ তৈরীর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ করে ব্রাক মাইগ্রেশনের প্রোগ্রামে করোনা কালীল বিদেশ ফেরতদের নিয়ে কাজ করার প্রতিশ্রতি নিয়ে প্রবাসীদের বিভিন্ন সহায়তা করার আশ্বাস প্রদান করেন বক্তরা। এ সময় ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের জেলা কর্মকর্তা মোল্লা শিহাব উদ্দিন ও উপজেলার কর্মকর্তা এমরান হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান