
এম, এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যা কবলিত ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১০০ পরিবারের মাঝে শিশু খাদ্য এবং ১০০ পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ্, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল কাফি, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ধুনট উপজেলা আ’লীগের সহ-সভাপতি রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ইউপি সদস্য আব্দুল আলিম প্রমূখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান