
মো. মমিন হোসেন : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক আব্বাস বাদী হয়ে শনিবার (৪ সেপ্টেম্বর) কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এলেঙ্গা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামে নতুন সংযোগ নামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে।
পরে এ বিষয়ে রিপোর্ট করার জন্য চ্যানেল এস এর কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্বাস ও ক্যামেরাম্যান মাছুম সংবাদ সংগ্রহ করতে গিয়ে, দালাল চক্রের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়। পরে দালাল চক্র দলবেঁধে সাংবাদিক আব্বাস ও তার ক্যামেরাম্যানকে হত্যার হুমকি প্রদর্শন করে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা জানান, পল্লী বিদ্যুতের নতুন সংযোগের নামে, গরীব অসহায় মানুষদের কাছ থেকে, তপন পালের মাধ্যমে, অনেক টাকা হাতিয়ে নিয়েছে। তারা আরও জানান, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যানের, আনোয়ার হোসেনের নেতত্বে এই দালাল চক্ররটি সক্রিয় হয়ে উঠে।
এরা এতটাই শক্তিশালী যে গ্রামের সাধারণ জনগণ তাদের ব্যাপারে কথা বলতে ব্যাপক ভয় পায়। এক বছর আগেও , বাড়িতে মিটার লাগিয়ে দিবে বলে টাকা হাতিয়ে নিয়েছে, এই দালাল চক্রের সদস্যরা। ভুক্তভোগীরা হলেন- সজীব, পিতা মৃত: বোরহান, আব্দুল আলিম, জাহাঙ্গীর, জাহানারা বেগম, ঐ ওয়ার্ডের মহিলা মেম্বার জবেদা, সহ আরও অনেকেই।
ঘটনার পর সাংবাদিক আব্বাস বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি । পরিশেষে তিনি প্রশাসনের নিকট তার ও পরিবারের নিরাপত্তার দাবি জানান। এবিষয়ে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম জানান, অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কালিহাতী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহ আলম বলেন সাংবাদিক কে হত্যার হুমকি এ ঘটনাটি খুবই দুঃখজনক ও তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ‘সাংবাদিকে হুমকি ও হত্যা, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন
নলডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ