
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১২। এর আগে ১১ আগস্ট আমজাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী নারী।
আমজাদ হোসেন সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামের মৃত ছাত্তার প্রামানিকের ছেলে এবং ইছামামারা ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য। র্যাব জানায়, সারিকয়াকান্দি উপজেলার কামালপুর গ্রামের এক গৃহবধূকে স্বামী মানসিক প্রতিবন্ধী হওয়ার সুযোগে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন আমজাদ। একপর্যায়ে ৪ আগস্ট আমজাদ জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ করেন। পরে ১১ আগস্ট ধর্ষণকারী ইউপি সদস্যের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধন-২০০৩) এর ৯(১) মামলা দায়ের করেন ওই গৃহবধূ।
এ ঘটনার পর থেকেই র্যাবের গোয়েন্দা দল ও কয়েকটি আভিযানিক দল ওই ইউপি সদস্যকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে গোপন সাংবাদের ভিত্তিতে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে আমজাদকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আমজাদের বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে। তাকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার