হোম » সারাদেশ » ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত 

ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত 

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার(৩ সেপ্টম্বর )দুপুরে দলটির জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এস এম কামরুল ইসলাম – এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য  মুহাম্মদ আব্দুর রাজ্জাক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা-এর সভাপতি মোহাম্মদ আকবর আলী। এছাড়া ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সাবেক ও বর্তমান জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!